
রেশন কার্ডের সাথে আধার সংযুক্তি (Link Aadhaar with Ration Card)
রেশন কার্ডের সাথে আধার নম্বর সংযুক্ত করা ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ পরিষেবা। আধার লিঙ্ক করার মাধ্যমে রেশন সুবিধাভোগীদের পরিচয় যাচাই করা সহজ হয় এবং স্বচ্ছভাবে খাদ্যশস্য বিতরণ নিশ্চিত করা যায়। যেসব রেশন কার্ডে আধার সংযুক্ত নেই, তারা অনলাইনে বা নিকটস্থ রেশন অফিসে গিয়ে আধার সংযুক্ত করতে পারবেন।



